দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপ-২০২৬ এ ‘হেক্সা’ মিশনে রাতেই মাঠে নামছে ব্রাজিল। চোট পেয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন সেলেসাও সুপারস্টার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘ধন্যবাদ আমার সৃষ্টিকর্তা। আমাকে আবারও এই মুহূর্ত বাঁচার সুযোগ দেওয়ার জন্য।’ সেখানে কয়েকটি লাভ ইমোজি এবং ব্রাজিলের পতাকা জুড়ে দিয়েছেন।
বাংলাদেশ সময় ভোর চারটার সময় গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওই ম্যাচ দিয়ে বিশ্বকাপে আবারও নেইমার।
এখন অপেক্ষা, আবেগঘন এই বার্তার পর মাঠের লড়াইয়েও কতটা উজ্জ্বল হতে পারেন সেলেসাওদের এই পোস্টার বয়।
কেএম